কাঁথি থানা ও ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে বিশেষ সচেতনতা অভিযান

 

পথ নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাঁথি থানা ও ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে একটি বিশেষ সচেতনতা অভিযান অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা। রাস্তায় নেমে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের সঙ্গে সরাসরি কথা বলে নিরাপদে চলাচলের বার্তা দেন তিনি।অভিযান চলাকালীন বাইক আরোহীদের হেলমেট ব্যবহারের গুরুত্ব, চারচাকা গাড়ির চালক ও যাত্রীদের সিটবেল্ট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে বিশেষভাবে সচেতন করা হয়। পাশাপাশি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার বিষয়েও বার্তা দেওয়া হয়।

 

পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত সাধারণ মানুষ। আগামী দিনেও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি আরও বৃহত্তর পরিসরে পরিচালিত হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।ব্যুরো রিপোর্ট এখন খবর।