ভোট নিতেই প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে বিজেপি, অভিযোগ তৃণমূলের

শনিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার হিজলি মসনদ-ই-আলার মাজার প্রাঙ্গণে ৩০ থেকে ৩৫ টি দোকানে বীভৎস আগুন লাগে ভষ্মীভূত হয়েছে।
মূলত খাওয়ার দোকান ও মনিহারি দোকান ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খাওয়ার দোকানের একাধিক গ্যাস সিলিন্ডার ছিল। যা আগুনকে বীভৎস রূপ দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খেজুরি থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকল কে। কাঁথি থেকে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ততক্ষনে সব পুড়ে ছাই। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। হতাহতের কোন খবর এখন পর্যন্ত নেই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বহু হয়েছে। এই ঘটনা নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, নির্বাচনী প্রতিহিংসার কারণে বিজেপি এইসব ঘটনা ঘটিয়েছে। যদিও এই সব অভিযোগ অস্বীকার করে বিজেপি। ঘটনার খবর পেয়ে এদিন সকালে এলাকা পরিদর্শনে যান এলাকার বিধায়ক সুব্রত পাইক । ঘটনাস্থলে গিয়ে বলেন এখানে কোন দল রং দেখা হবে না এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদের প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের প্রাথমিক আনুমান এটা শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে তদন্ত শুরু করেছে পুলিশ।

এখন খবর কাঁথি