
হকার উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর শহর কাঁথি ,জুড়ে প্রতিবাদ মিছিল ও মহাকুমা শাসকের কাছে c.I.T.U এর ডেপুটেশন
কাঁথি শহরের হকারদের উচ্ছেদের সম্ভাব্য সিদ্ধান্তকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে।দুদিন আগে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়, শহরের রাস্তার ধারে বা নির্দিষ্ট কিছু জায়গায় বসা সমস্ত হকারদের সরিয়ে দেওয়া হবে। প্রয়োজনে বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালানোর কথাও জানানো হয় বলে অভিযোগ।
এরই প্রতিবাদে বৃহস্পতিবার কাঁথি মহকুমা শাসক দপ্তরে ডেপুটেশন কর্মসূচি পালন করল সি আই টি ইউ ।ডেপুটেশন চলাকালীন সংগঠনের প্রতিনিধিরা মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন এবং হকারদের স্বার্থ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তারা জানান, জীবিকা রক্ষার স্বার্থে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটবেন।
অন্যদিকে, মহকুমা শাসকের পক্ষ থেকে প্রতিনিধিদের আশ্বস্ত করে জানানো হয়েছে, ডেপুটেশনে উত্থাপিত বক্তব্য ও দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। বিষয়টি যুক্তিযুক্ত দৃষ্টিভঙ্গিতে খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে কাঁথির হকার মহলে উদ্বেগের পাশাপাশি প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেও নজর রয়েছে সকলের।
ব্যুরো রিপোর্ট এখন খবর।

