তৃণমূলের প্রাক্তন প্রধান গ্রেফতার

চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার প্রাক্তন প্রধান।

তমলুক থানার উত্তরসোনামুইর গ্রাম পঞ্চায়েতের সদস্যা কাজল বেরাকে গ্রেফতার করল পুলিশ

অবশেষে আদালতের গ্রেফতারি পরোয়ানায় তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে বাড়ি থেকে গ্রেফতার করে আনে কাজল বেরা’কে।
কাজল বেরার বিরুদ্ধে একাধিক চেক বাউন্সের অভিযোগ ও চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার মামলা রয়েছে।
এদিন তাকে তমলুক আদালতে তোলা হয়েছে।