
জল প্রকল্পের চাকরির দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন মহিলাদলের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তিলক চক্রবর্তী
গ্রেফতারের পর বিস্ফোরক মন্তব্য তিলক চক্রবর্তীর,
আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।
গভীর রাতে তৃণমূলের দাপুটে নেতা তিলক চক্রবর্তীকে গ্রেফতার করলো পুলিশ
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভায়। গভীর রাতে মহিষাদলের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তিলক কুমার চক্রবর্তীকে গেওয়াখালি জল প্রকল্পের চাকরি দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
তবে তিলক চক্রবর্তীকে যখন স্বাস্থ্য কেন্দ্র থেকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিলক চক্রবর্তী কি বলছেন শুনুন।
এদিন তিলক চক্রবর্তীকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়েছিল। বিচারক জামিন নামঞ্জুর করে, পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন।

