কাঁথির মাটিতে নেমে এলেন স্বয়ং আল্লাহ! আর আল্লাহ নেমে আসতেই এমন এক কান্ড ঘটল, যার জেরে তোলপাড় গোটা কাঁথি!
আগেকার দিনে রাজা মহারাজারা নিজেদেরকে ঈশ্বরের দূত হিসেবে দাবী করতেন। যদিও বর্তমানে এইসব কথা শোনা যায় না। কিন্ত তা বলে ঈশ্বরের দূত নেই? যদি এই প্রশ্নই মনের মধ্যে ঘুরপাক খায় তবে দেখুন আমাদের এই প্রতিবেদনটি। কেননা, এবার এমন এক ঘটনা ঘটল কাঁথিতে যা নিয়ে তোলপাড় গোটা পূর্ব মেদিনীপুর জেলা। এক ব্যক্তি নিজেকে আল্লাহ ও নবী বলে নিজেকে দাবী করেছে। আসলে ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার খাগড়াবানি গ্রামের বাসিন্দা এনায়েত আলীর বিরুদ্ধে । তিনি নিজেকে পির বলেও দাবী করেছেন। তার বেশ কিছু ভক্ত ও রয়েছে। নিজেকে তিনি আল্লাহ ও তাঁর রাসূল বলে দাবিও করেছেন। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে । যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন খবর” । ভিডিও ভাইরাল হতেই ধর্মপ্রাণ মুসলিম মানুষেরা প্রতিবাদ শুরু করেন। এই নিয়ে কাঁথি আহলে সুন্নাতুল জামায়াতের ব্যবস্থাপনায় একটি বৈঠক হয়। তারা সিদ্ধান্ত নিয়েছে আইনের দ্বারস্থ হবেন। কারণ কাঁথি এলাকার ওই ব্যক্তির ভিডিও ভাইরাল হয় । সেই ভিডিওতে কি এমন বলেছে, যে পুরো এলাকায় জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে ? কেন বা এই এনায়েত আলী নিজেকে আল্লাহ ও রাসূল বলল? এর পিছনে কি কারণ রয়েছে? যেখানে মুসলমানদের দাবি আল্লাহ নিরাকার এবং আল্লাহ ও মোহাম্মদ এক নয়। সেখানে কি করে এই পীর নিজেকে আল্লাহ ও রাসূল বলল! আবার আল্লাহর সঙ্গে রাসূল মোহাম্মদকে জুড়ে দিল! সুন্নাতুল জামায়াতের এক মুফতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন,
যে নিজেকে আল্লাহ রাসুল বলে দাবি করবে। সে কোনদিন মুসলমান হতে পারবে না। এবং তার কাছ থেকে আমাদের দূরত্ব বজায় রাখতে হবে। আল্লাহ হচ্ছে নিরাকার। আর আল্লার সঙ্গে মোহাম্মদকে জুড়ে দিয়েছে। এটা কোনদিন হতে পারে না।
পাশাপাশি, দেওবন্দ মৌলানা ওবায়দুল্লাহ খান বলেন,
যে এসব কথা বলে সে কোনদিন মুসলিম হতে পারে না। সে কাফির হবে। অপর আরেক দেওবন্দ মৌলানা ক্বারী রহমত আলী নাজভী বলেন,
বক্তব্য আল্লাহ এক আছে অদ্বিতীয় কেউ নেই। সে নিজেকে আল্লাহ দাবি করছে। সে কোনদিন মুসলমান হতে পারেনা। কাঁথি থানায় মৌলিক ভাবে জানানো হয়েছে বলে দাবি কাঁথি আহলে সুন্নাতুল জামায়াতের। যদিও এই বিষয়ে এনায়েত আলীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঐখন দেখার বিষয়, এই ঘটনার রেষ ঠিক কতদূর অবধি গড়ায়।
ব্যুরো রিপোর্ট এখন খবর .
2023-12-13

