*রবিবাসরীয় ভোট প্রচারে ঝড় উঠলো উত্তমের

২১১ নম্বর চন্ডিপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী হয়েছেন উত্তম বারিক ।

চন্ডিপুর বিধানসভায় রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। এদিন দলীয় প্রার্থী উত্তম বারিক চন্ডিপুর বিধানসভার বিভীষনপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় জনসংযোগ কর্মসূচি পালন করেন। তার পাশাপাশি বাঁকিভেড়ি জাগাতিতলা সহ একাধিক গ্রামে বাইক মিছিলের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার করেন। , স্থানীয় মানুষের সঙ্গে জনসংযোগের মাধ্যমে কথা বলেন এমনকি তরুণ প্রার্থীকে দেখে যুবক-যুবতীরা সেলফি তুলতে ব্যস্ত। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সমস্যা, চাহিদা ও উন্নয়ন সংক্রান্ত মতামত মন দিয়ে শোনেন প্রার্থী উত্তম বারিক।
প্রচারের পাশাপাশি মন্দিরে পুজো দেন, প্রচারের ফাঁকে চায়ে পে চর্চাতেও দেখা যায় তৃণমূল প্রার্থীকে। বুথভিত্তিক সংগঠন মজবুত করা, ভোটারদের কাছে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দেন তিনি। বিভিন্ন এলাকায় প্রার্থীকে ফুলের মালা এবং ফুল দিয়ে বরণ করে নেয় তৃণমূলের কর্মী সমর্থকরা। তৃণমূল প্রার্থীকে পেয়ে উচ্ছ্বাসিত এলাকার মানুষজনরা।

তৃণমূল প্রার্থী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নে নিরিখে চন্ডিপুর বিধানসভায় জয়ের প্রতি সম্পূর্ণ আশাবাদী রয়েছেন তিনি। এমনকি পূর্ব মেদিনীপুরে ১৬ টি বিধানসভায় ১৬টিতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বলে জানান তিনি।

এখন খবর চন্ডিপুর