
মানবিক উদ্যোগে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল কপাল কুণ্ডলা যুব গোষ্ঠী। গোষ্ঠীর পরিচালনায় এবং ক্লাব সম্পাদক সেক রাজেউদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টায় কাঁথি মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সদস্যরাও। তারা হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের পরিজনদের হাতে ফল তুলে দেন এবং তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন। এই উদ্যোগে হাসপাতালের পরিবেশে এক মানবিক আবহ তৈরি হয়, যা সকলের মন ছুঁয়ে যায়।ক্লাব সম্পাদক সেক রাজেশুদ্দিন জানান, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।

ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি করবেন বলে জানান ক্লাব সম্পাদক রাজেশ উদ্দিন।ব্যুরো রিপোর্ট এখন খবর।
