শুভেন্দুর কেবিনেটে বড় দায়িত্ব, পরিবহন দফতরে দিব্যেন্দু অধিকারী

 

গেরুয়া শিবিরের প্রকাশিত নতুন মন্ত্রিসভার তালিকায় পরিবহন দফতরের দায়িত্বে দেখা গেল দিব্যেন্দু অধিকারীর-র নাম। আর সেই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা দিব্যেন্দু অধিকারী দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত।কাঁথি দক্ষিণ কেন্দ্রের বিধায়ক থেকে তমলুকের সাংসদ ,একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।সাংগঠনিক দক্ষতা এবং অভিজ্ঞতার কারণেই তাঁকে পরিবহন দফতরের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর -র ভাই হওয়ার পাশাপাশি প্রশাসনিক ও সাংগঠনিক অভিজ্ঞতাও দিব্যেন্দু অধিকারীকে এই দফতরের জন্য গুরুত্বপূর্ণ মুখ করে তুলেছে। অতীতে শুভেন্দু অধিকারীও রাজ্যের পরিবহন দফতরের দায়িত্ব সামলেছিলেন।এদিকে ক্যাবিনেট তালিকা প্রকাশ্যে আসতেই কাঁথি ও পূর্ব মেদিনীপুর জুড়ে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই মন্ত্রিসভায় পূর্ব মেদিনীপুরের গুরুত্ব আরও বাড়ল।ব্যুরো রিপোর্ট এখন খবর।