
ট্রাইবুনালে আবেদনের জন্য উপচে পড়া ভিড়
জেলা জুড়ে প্রায় কুড়ি হাজার ভোটারদের নাম বাদ যেতেই ট্রাইবুনালের জন্য আবেদনে উপচে পড়া ভিড়
পূর্ব মেদিনীপুর জেলাতে ইতিমধ্যে প্রায় ২০ হাজার ভোটারের নাম নির্বাচন কমিশনের তরফ থেকে বাদ দেওয়া হয়েছে। তাই মঙ্গলবার থেকে জেলার মহকুমা অফিসে নেওয়া হচ্ছে ট্রাইবুনালের জন্য আবেদন পত্র । জেলার সদর তমলুক মহাকুমা অফিসে ট্রাইব্যুনালে আবেদন করার জন্য ভিড় লক্ষ্য করা গেল। নাম বাদ যাওয়া নাগরিকদের দাবি নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী নথি থাকা সত্ত্বেও আমাদের
নাম কেন বাদ দেয়া হল ? তা বুঝতে পারছি না। চন্ডিপুর থেকে ট্রাইবুনালে নাম তুলতে এসেছিলেন শেখ রবিউল।
নির্বাচন কমিশনের তরফ থেকে ১১ টি নথির নির্দেশিকা রয়েছে । তারমধ্যে বেশিরভাগ বৈধ কাগজপত্র রয়েছে। এমনকি পাসপোর্ট ও রয়েছে।
আদৌ কি হাজার হাজার ভোটারদের বাদ যাওয়া নাম বিধানসভা নির্বাচনের আগে ভোটার লিস্টে উঠবে ?
এটাই এখন দেখার বিষয়।
এখন খবর পূর্ব মেদিনীপুর


