বঞ্চনার অভিযোগ তুলে পদত্যাগ করলেন তৃনমূলের চেয়ারম্যা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্বস্তির নতুন সুর। সংখ্যালঘু সম্প্রদায়ের বঞ্চনার অভিযোগ তুলে দলীয় পদ থেকে ইস্তফা দিলেন ধলহারা অঞ্চলের পরিচিত সমাজসেবী নাসির মল্লিক। ভোটের আগে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তমলুকের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা ও আলোচনা।মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে নিজের সিদ্ধান্ত প্রকাশ করেন ধলহারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আজিজুল মল্লিক, যিনি এলাকায় নাসির মল্লিক নামেই অধিক পরিচিত। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পর হঠাৎই তার এই পদত্যাগ রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

নাসির মল্লিকের এই মন্তব্য সামনে আসতেই তমলুক বিধানসভা কেন্দ্রের শহীদ মাতঙ্গিনী ব্লক জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। অনেকের মতে, ভোটের আগে সংখ্যালঘু বঞ্চনার অভিযোগ সামনে আসা শাসকদলের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।
যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগকে তেমন গুরুত্ব দিতে নারাজ নেতৃত্ব। শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পরিতোষ সাঁতরা বলেন, নাসির মল্লিক সম্ভবত কোনও প্ররোচনায় পা দিয়েছেন। তার মতে, “দলে তিনি খুব গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে ছিলেন না। সমাজসেবী হিসেবেই এলাকায় বেশি পরিচিত ছিলেন। কোনও ক্ষোভ থাকলে তিনি দলের অভ্যন্তরেই আলোচনা করতে পারতেন।”

তবে স্থানীয় মানুষের একাংশের মতে, নাসির মল্লিক দীর্ঘদিন ধরে এলাকায় সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন এবং প্রয়োজনে সব সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এলাকায় একটি আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।
ভোটের আগে এই ঘটনা কতটা প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।ব্যুরো রিপোর্ট এখন খবর।