
আগামীকাল পূর্ব মেদনীপুর জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা রয়েছে। সভার আগেই এক বিজেপি কর্মীর নদী থেকে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভবানীপুর থানার বাঁশখানা জালপাই গ্রামের বাসিন্দা মহাদেব বিশ্বাস। গতকাল থেকে নিখোঁজ ছিলেন। এদিন বিকেলে হলদি নদীর পাড় থেকে মহাদেব বিশ্বাসের মৃতদেহ হলদি নদীর পাড়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হলদিয়া মহাকুমা হাসপাতালের মর্গে পাঠায়। তবে বিজেপির তরফ থেকে মহাদেব কে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে।
তবে বাড়ির লোকের দাবি মঙ্গলবার বিকেল বাড়ি থেকে বেরিয়ে ছিল। তারপর আর বাড়ি ফেরেনি। আজ মৃতদেহ নদীর পাড় থেকে উদ্ধার হয়। আর এই নিয়ে শুরু রাজনৈতিক তরজা।
বিজেপির তরফ থেকে মহাদেবের এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ তুলে। তবে
ভবানীপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তাই অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করা হবে।


