
এবারের ভোট হবে
শান্তিপূর্ণ,
নির্ভয়,
নির্দ্বিধায় ভোটাররা ভোট দিতে পারবেন।
নিজের পছন্দ মত প্রার্থীদের ভোট দেবেন ভোটাররা।
এদিন নির্বাচন কমিশন নন্দীগ্রাম বিধানসভার চিল্লোগ্রামে গিয়ে ভোটার দের আশ্বস্ত করলেন রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজ কুমার আগারওয়াল।
পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে সর্বদলীয় বৈঠক সেরে সোজা নন্দীগ্রাম যান মনোজ কুমার আগারওয়াল।
২০২১ এর বিধানসভার ভোট পরবর্তী হিংসায় নন্দীগ্রামের যে সমস্ত এলাকায় সন্ত্রাস হয়েছিল, সেই এলাকাতেই যান মনোজ বাবু। এলাকার মানুষদের সাথে কথা বলেন তাদের ভোটের সময় ঠিক কি কি সমস্যা হয় ? তিনি জানতে চান ! এলাকার মানুষ ভোটের আগে ও ভোটের দিন এবং ভোট পরবর্তী সময় সন্ত্রাসের কথা তুলে ধরেন। তারা যে নির্ভয় ভোট দিতে পারেন না সেটাও বলে।
রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজ কুমার আগারওয়াল জানান কোনরকম সমস্যা হলে তৎক্ষণাৎ নির্বাচন কমিশনে জানাতে। তাছাড়া এবারে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মানুষ যাতে নির্ভয় নিজের ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। অতএব এবারের ভোট শান্তিপূর্ণভাবে হবেই এমনটাই আশাবাদী মনোজ কুমার আগরওয়াল। পাশাপাশি বেশ কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্রও ঘুরে দেখেন তিনি।

