শহিদ পরিবারের হাত ধরে নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের সূচনা হবে।

তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্যোগে আজ থেকে নন্দীগ্রামে শুরু হতে চলেছে ‘সেবাশ্রয়’ শিবির। নন্দীগ্রাম ১ ব্লকের বাইপাস এলাকা এবং নন্দীগ্রাম ২ ব্লকের খোদামবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন এলাকায় আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত এই পরিষেবা চলবে।উল্লেখযোগ্য ভাবে, জমি আন্দোলনের শহিদ পরিবারের সদস্যরা এই শিবিরের উদ্বোধন করবেন। ডায়মন্ড হারবার মডেলের ধাঁচেই নন্দীগ্রামের সাধারণ মানুষের জন্য এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার প্রতিটি মানুষ এখান থেকে নিখরচায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা এবং ওষুধ পাবেন।