আবার উত্তপ্ত ময়না

আবার উত্তপ্ত ময়না

তৃণমূলের প্রার্থীকে ঘিরে চোর স্লোগান,ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থী চন্দন মন্ডলের বিরুদ্ধে

গোড়ামাহাল ২৩৪ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী চন্দন মন্ডল পৌছাতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। চন্দন মন্ডলকে লক্ষ্য করে দেওয়া হয় চোর চোর স্লোগান। বিজেপি কর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছিল চন্দন মন্ডল সেখানে সাধারণ মানুষদের প্রভাবিত করছিলেন এবং তৃণমূলে ভোট দেয়ার কথা বলছিলেন যার ফলে সাধারণ মানুষ একত্রিত হয়ে তাকে বিক্ষোভ দেখায়। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।