I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
এক ব্যক্তি নিজেকে আল্লাহ ও মহম্মদ দাবী করতেই, তোলপাড় গোটা এলাকা। এবার প্রতিবাদে নামলো আল মুজাহিদ কমিটি নামক এক মুসলিম সংগঠন । তার সঙ্গে বেশ কয়েকটি মুসলিম সংগঠন গুলো রয়েছে।
প্রতিদিন গোটা দুনিয়ায় নানা ধরনের নানান ঘটনা ঘটে চলেছে। যে ঘটনাগুলি দেখলে বা সেই ঘটনার কথা শুনলে সত্যি আশ্চর্য হতে হয়।
এমনই এক আশ্চর্য ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানা এলাকায়। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে।(“এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন খবর”) ওই ভিডিও তে দেখতে পাওয়া যাচ্ছে, কাঁথি থানার দুই নম্বর ব্লকের বাসিন্দা এনায়েৎ আলি চিশতী নামক এক ব্যক্তি নিজেকে নিজেকে আল্লাহ ও মহম্মদ দাবি করেছেন ।এই ভিডিও ভাইরাল হতেই এলাকার প্রত্যেকটি মুসলিম সমাজ প্রতিবাদে ঝড় তুলেছেন। মুসলিম সংগঠনগুলোর দাবি আমরা গণতান্ত্রিকভাবে এর প্রতিবাদ করছি । এই নিয়ে গোটা এলাকা জুড়ে দুন্দুমার কান্ড। মুসলিম সংগঠনগুলো দাবি, ওই ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকের সামনে ভুল স্বীকার করতে হবে। আর না হলে, তারা গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলনে নামবো।এই নিয়ে কাঁথি মহাকুমার মধ্যে ১২৬ টি গ্রাম নিয়ে কাঁথি মুসলিম শহরাহ্ কমিটি নামক সংগঠন রয়েছে। সেই সংগঠনে কাঁথি আহলে সুন্নাতুল জামায়াত নামে একটি মুসলিম সংগঠন এনায়েৎ আলীর বিরুদ্ধে অভিযোগ করে। দীর্ঘদিন কেটে যাওয়ার ফলে এখন পর্যন্ত কোন সদ উত্তর দিতে পারেনি এই কাঁথি মুসলিম শহরাহ্ কমিটি বলে অভিযোগ। তাই বিক্ষোভ শুরু করেছে এলাকার ধর্মপ্রাণ মুসলিম মানুষেরা। আবার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কাঁথি মুসলিম শহরাহ্ কমিটিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে আমরা আপনাদের কাছে সুবিচার চেয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত কোন সুবিচার পাওয়া যায়নি। আগামী তিন দিনের মধ্যে যদি কোন সদ উত্তর না আসে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিচ্ছি।
আন্দোলন কারীদের দাবী, আল্লাহ এক। কোনো মানুষ আল্লাহ হতে পারে না। আল্লাহকে অপমান করা হয়েছে। যে এই অপমান করেছে তার শাস্তিও দাবী করে ওই মুসলীম সম্প্রদায়ের মানুষেরা। আল্লাহর নাম করে এমন ছেলে খেলা কেন মেনে নেবে মুসলীম সমাজ ? এর বিরুদ্ধে আরো সকলে এক হওয়া উচিত বলে দাবি করেন আন্দোলনকারীরা।

