জাতীয় সড়কের উপরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ১ আহত একাধিক

ঘটনাটি ঘটেছে
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মুম্বাই সড়কের উপরে একটি কনট্রেনার গাড়ির সঙ্গে মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত তিনজন । স্থানীয় সূত্রে জানা যায় এদিন একটি মিনি ট্রাকের সঙ্গে কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ লাগে। যার জেরে রাস্তার উপরে উল্টে যায় মিনি ট্রাক।। মিনিট্রাকটিতে থাকা ড্রাইভার সহ মোট তিনজন ছিলেন। সেই তিন জনের মধ্যে দুজন সাউন্ড অপারেটার সহ আরো এক জন । দুই সাউন্ড অপারেটর এর মধ্যে এক সহকারি অপারেটার মৃত্যু হয় ঘটনা স্থলে। মৃত ব্যক্তির নাম প্রদ্যুত কুমার মাইতি, বাড়ি চন্ডিপুর থানার এড়াশাল এলাকায়। আহত দুজন কে আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে গাড়ি দুটি কে আটক কোরেছে। মিনিট্রাক টি হাওড়া জেলার শ্রীরামপুর থেকে একটি ক্লাবের সংগীতানুষ্ঠান শেষ করে সাউন্ড এর বক্স ও যন্ত্রপাতি নিয়ে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।

এখন খবর কোলাঘাট।