
বিজেপি প্রার্থী ও কর্মী-সমর্থকদের উপরে হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখালো গেরুয়া শিবির।
ভোটের দামামা বাজার সাথে সাথেই আবার নতুন করে রাজনৈতিক অশান্তি শুরু হয়েছে ।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার আড়গোয়াল ব্রীজের উপরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। তাদের দাবি ভগবানপুরের বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিকের নেতৃত্বে একটি বিশাল বাইক মিছিল আড়গোয়াল থেকে সাতশতোমালের দিকে যাচ্ছিল। সেই সময় তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা হামলা চালিয়েছে এবং একাধিক মোটরবাইক ভাঙচুর করেছে বলে বিজেপির অভিযোগ। পাশাপাশি, ভগবানপুরের বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিকে ও আক্রান্ত হয়েছে। সেইসঙ্গে, শতাধিক বিজেপি কর্মী ও সমর্থেকারা আক্রান্ত হয়েছে বলে দাবি বিজেপির। এই ঘটনার প্রতিবাদ এদিন বেলার দিকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। যদিও তৃণমূল এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ।
বিজেপির এইসব অভিযোগ অস্বীকার করে তৃণমূল।
যদিও পটাশপুর থানায় এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ দায়ের হয়নি। পটাশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, লিখিত আকারে এখনো কোন অভিযোগ দায়ের হয়নি অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে।


