কেন্দ্র বাহিনীর গু*লিতে মৃ*ত্যু

ভোট নির্বাচনে ডিউটিতে এসে সিআরপিএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু।

দীঘায় ভোট ডিউটিতে এসে সিআরপিএফ জওয়ানের গুলিতে মৃত্যু হয়েছে।
আপনাদের জানিয়ে রাখি

এই মুহূর্তে সবথেকে বড় খবর

গুলিতে মৃত্যু হয়েছে এক জওয়ানের।
দীঘা বিদ্যাভবন হাই স্কুল ক্যাম্পে থাকাকালীন এক জোয়ানের মৃত্যু হয়েছে।

এদিন ভোর প্রায় পাঁচটা নাগাদ দীঘা বিদ্যাভবন হাই স্কুলের ক্যাম্পে নিজের সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন সিআরপিএফ জওয়ান বীরেন্দ্র সিং (৪৩) বলে সূত্রে জানা যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। ক্যাম্পে থাকা মেডিকেল টিম দেখেই মৃত বলে ঘোষণা করে। তিনি সিআরপিএফের ১৩১ আলফা ইউনিটের জওয়ান এবং ভোটের ডিউটিতে রামনগর বিধানসভায় এসেছিলেন। বাড়ি হরিয়ানায়। ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। বর্তমানে কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তবে প্রশাসন সূত্রে প্রাথমিকভাবে জানা যায়, পারিবারিক বিবাদের জেরে এই দুর্ঘটনা ঘটেছে।