নির্বাচনী প্রচারে রক্তাক্ত একাধিক

 

নির্বাচনী প্রচারের সময় জনরোষের শিকার সাধারণ কর্মী সমর্থকরা

ময়নায় তৃণমূলের প্রচারের সময় বেশ কয়েকজনের মাথা ফেটে রক্তাক্ত অবস্থা । আহত একাধিক।
হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে বাগচা। ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী ও রাজ্য পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একাধিক আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বাগচা এলাকায়। ময়না বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দন মণ্ডল পুলিশের পারমিশন নিয়েই ময়নার বাকচা এলাকায় নির্বাচনী প্রচারে যান । বাগচা এলাকার হালি-শহরের কাছে অতর্কিতভাবে বেশ কিছু মহিলা ও পুরুষ অতর্কিত ভাবে হামলা চালায় বলে অভিযোগ । যার জেরে তৃণমূলের একাধিক কর্মী সমর্থকরা রক্তাক্ত হয়ে যায় । ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য পুলিশ ও কেন্দ্র বাহিনী। পৌঁছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ জানানো হয়নি। তবে তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল বলেছেন তারা নির্বাচন কমিশনকে জানাবেন।।

এখন খবর ময়না।