উত্তর কাঁথি এলাকায় বেশ কয়েকজন উড়িষ্যা থেকে আসা বিজেপি সমর্থকদের ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের
আপনাদের জানিয়ে রাখি
এই মুহূর্তে সব থেকে বড় খবর
মারিশদায় বহিরাগত ইস্যুতে তৃণমূল-বিজেপির উত্তেজনা।
বাড়ি বাড়িতে গিয়ে বহিরাগতদের এনে টাকা বিলির অভিযোগে উত্তেজনা উত্তর কাঁথিতে
রাজনৈতিক চাপানউতোরে সরগরম মারিশদা এলাকা।

পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি এলাকার মারিশদায় বহিরাগতদের আটক করে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। পাল্টা স্লোগানে সরব হয় বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।
তৃণমূলের অভিযোগ, দুটি গাড়িতে করে ওড়িশা থেকে লোক এনে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছিল এবং সাদা খামে করে টাকা বিলি করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তৃণমূল কর্মীরা পিছু ধাওয়া করলে একটি গাড়ি পালিয়ে যায়, অন্য একটি গাড়িকে আটক করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আটক গাড়ির যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। আটক ব্যক্তিদের দাবি, তারা ওড়িশা এলাকার বাসিন্দা এবং বিজেপির কর্মী হিসেবে বাংলার ভোটে এসেছিলেন।
উড়িষ্যা থেকে আসা এক ব্যক্তি কি বলছেন শুনুন
যদিও তৃণমূলের প্রশ্ন, বাড়ি বাড়ি কেন প্রচার চালানো হচ্ছিল এবং সাদা খামে কী দেওয়া হচ্ছিল।
স্থানীয় তৃণমূল নেতা কি বলছেন শুনুন
এদিকে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি অনুপ পণ্ডা কি বলছেন শুনুন
আর এই ঘটনায়



