আনন্দভ্রমণ পরিণত হল মৃ/ত্যু ফাঁদে!আবারও সমুদ্র কেড়ে নিল দম্পতির প্রাণ

এক মুহূর্তের অসতর্কতা, আর তাতেই আনন্দভ্রমণ পরিণত হল শোকাবহ পরিণতিতে। পূর্ব মেদিনীপুরের তাজপুর সমুদ্র সৈকতে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু হল এক চিকিৎসক দম্পতির।মৃতরা হলেন কুন্তল চক্রবর্তী এবং শৈলজা ভরদ্বাজ। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলা থানা এলাকায়। জানা গেছে, একটি প্রাইভেট গাড়িতে করে বেড়াতে তাজপুরে এসেছিলেন তাঁরা।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় সমুদ্রে স্নান করতে নামেন ওই দম্পতি। আচমকাই ঢেউয়ের টানে তলিয়ে যেতে থাকেন দুজনেই। পরিস্থিতি বুঝে দ্রুত উদ্ধারকাজে নামে স্থানীয়রা। বেশ কিছুক্ষণ পর তাঁদের সমুদ্র থেকে তুলে আনা হয়। খবর পেয়ে মন্দারমনি কোস্টাল এর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তড়িঘড়ি তাঁদের বালিসাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পর্যটকদের অসতর্কতাই আবারও সামনে এনে দিল সমুদ্রস্নানের লুকিয়ে থাকা বিপদের দিকটি।ব্যুরো রিপোর্ট এখন খবর।