
এবারে সবার সঙ্গে সবার উন্নয়ন এবং সবার হিসাব হবে, এমনটাই প্রধানমন্ত্রী বলেছেন বলে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারীর । সবার উন্নয়নের সাথে সবার হিসাব ও হবে। শুভেন্দু অধিকারীর এই বিস্ফোরক মন্তব্য কে ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।
গতকাল গভীর রাতের অন্ধকারে কে বা কারা নন্দীগ্রামের দুই নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চলে রামচন্দ্রের মূর্তি ভাঙ্গে দেয় । আর এই মূর্তি ভাঙ্গা কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।

এক দিকে নন্দীগ্রাম বিরুলিয়ায় শুভেন্দু অধিকারীর র্যালি থেকে উত্তেজনা, আবার অন্য দিকে মূর্তি ভাঙচুরের প্রতিবাদে কড়া হুঁশিয়ারি। সারাটা দিন নন্দীগ্রামে চলছে রাজনৈতিক টানাপোড়ন ।
আজ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার বিরুলিয়ায় দিনভর রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিনের শুরুতেই তিনি বাসন্তী মন্দিরে পুজো দেন এবং খোল বাজিয়ে সংকীর্তনে অংশগ্রহণ করেন। এরপর কর্মী-সমর্থকদের নিয়ে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ র্যালি করেন।
র্যালি চলাকালীন তৃণমূলের প্রার্থী *পবিত্র করের* বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীদের একাংশ উত্তেজনা দেখাচ্ছেন দেখুন সেই ভিডিও
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শুভেন্দু অধিকারী ও অন্যান্য নেতৃত্ব হস্তক্ষেপ করে কর্মীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
পরে একটি পথসভা থেকে কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দেন, তৃণমূল প্রার্থীর নাম নিয়ে কোনও স্লোগান না দেওয়ার জন্য। তিনি আরো বলেন, “এসব করলে উনিই প্রচারে বাড়তি সুবিধা পাবেন। ওনাকে ওনার পরিবারের লোকজন ছাড়া , অন্যান্য কেউ চেনে না।
এরপর তিনি এক কর্মীর বাড়িতে গিয়ে বৈঠক করেন এবং সেখান থেকে সোনাচুড়া শহীদ মিনারে পৌঁছে শহীদদের শ্রদ্ধা জানান। শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।
এদিকে, শ্রীরামের মূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে গিয়ে হিন্দু সংগঠনের সদস্যদের সঙ্গে প্রতিবাদে শামিল হন শুভেন্দু অধিকারী। তিনি হুঁশিয়ারি দিয়ে কি বলছেন শুনুন

যদিও এ বিষয়ে নন্দীগ্রাম থানার বারপ্রাপ্ত আধিকারিক বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির উপর নজর দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি।
এখন খবর নন্দীগ্রাম
