
লোকেশন : কাঁথি
পবিত্র ঈদকে সামনে রেখে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এক অভিনব উদ্যোগ নিল Indian Ummah Mission। সংস্থার পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ করা হয়।এদিন এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন সংগঠনের সদস্যরা। উদ্যোগের মূল লক্ষ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং মানুষের মধ্যে বৃক্ষরোপণের প্রতি সচেতনতা বাড়ানো।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “ঈদের আনন্দ শুধু উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রকৃতির প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে।

আগামী দিনেও এই ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। উপস্থিত স্থানীয় মানুষজন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং গাছ লাগিয়ে তা পরিচর্যার প্রতিশ্রুতিও দেন।পবিত্র ঈদের প্রাক্কালে Indian Ummah Mission-এর এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিল। ব্যুরো রিপোর্ট এখন খবর।
