
ঈদকে সামনে রেখে সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের শুভেচ্ছা জানালেন দক্ষিণ কাঁথি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তরুণ জানা। তিনি তাঁর বার্তায় জানান, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তির প্রতীক। এই পবিত্র দিনে সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি নেমে আসুক।”

পাশাপাশি এলাকার সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন তিনি।
আসন্ন দিনে উন্নয়ন ও সম্প্রীতির বার্তা নিয়েই মানুষের পাশে থাকার আশ্বাস দেন তরুণ জানা ।ব্যুরো রিপোর্ট এখন খবর।
