বিজেপি প্রার্থীর আগ্নেয়াস্ত্রের ছবি ঘিরে সরগরম রাজনীতি মহল
আবার খবরের শিরোনামে হলদিয়ার বিজেপি প্রার্থী।
বিজেপি প্রার্থীর টেবিলে আগ্নেয়াস্ত্রের ছবি
আপনাদের জানিয়ে রাখি।
এই মুহূর্তে সবথেকে বড়ো খবর।
হলদিয়ার পদ্ম প্রার্থীর আগ্নেয়াস্ত্র সহ ভিডিও ভাইরাল।
এবারে নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালের অশ্লীল ভিডিও ভাইরালের পর এবার হলদিয়ার বিজেপি প্রার্থীকে আগ্নেয়াস্ত্র নিয়ে বসে থাকার ভিডিও ভাইরাল হয়েছে। যাকে ঘিরে ভোটের মুখে শোরগোল পড়েছে শিল্পশহর হলদিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে হলদিয়া বিজেপি প্রার্থী তথা বিজেপি পরিচালিত ভারতীয় মজদুর সঙ্ঘের প্রাক্তন রাজ্য সভাপতি প্রদীপ বিজলী হলদিয়া বন্দরের শ্রমিক ইউনিয়ন অফিসে বসে রয়েছেন। তার সামনে টেবিলে পড়ে রয়েছে একটি আগ্নেয়াস্ত্র। এই ভিডিও দেখার পরেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে হলদিয়া জুড়ে। ভোটের আগে আগ্নেয়াস্ত্র সহ খোদ বিজেপি প্রার্থীর ছবি দেখে চক্ষু চড়কগাছ হয়েছে ভোটারদের।
তৃণমূলের অভিযোগ বিজেপি সন্ত্রাস করে ভোটে জিততে চাইছে। তার প্রমাণ, প্রার্থী নিজেই আগ্নেয়াস্ত্র নিয়ে বসে রয়েছেন।
যদিও তৃণমূলের ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । বিজেপির অভিযোগ তৈরি করা ভিডিও দিয়ে বিজেপি কে দাবিয়ে রাখা যাবে না। তবে তৃণমূল নেতা অরুণ কুমার দিন্দা কি বলেছেন
যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হলদিয়ার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী ।
