

নন্দীগ্রামের বিজেপির সহ সভাপতি প্রলয় পাল এক মহিলার সঙ্গে অশালীন চ্যাটের ভিডিও ভাইরাল।আপনাদের জানিয়ে রাখিশুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রলয় পালের ভিডিও ভাইরাল।
এই ভাইরাল ভিডিও কে ঘিরে সরগরম রাজনীতি মহল ।
ভোটের মুখে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নন্দীগ্রামের বিজেপি নেতার মহিলার অশালীন চ্যাট ভাইরাল হতেই চাপে পড়ল বিজেপি। বিষয়টি সামনে আসতেই ধিক্কার জানিয়েছেন জেলার বুদ্ধিজীবী মহল। জানা গিয়েছে, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি প্রলয় পাল একটি মহিলার সঙ্গে অশালীন চ্যাট করছেন। আর সেই ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি *এখন খবর*। ভিডিও তে দেখা গিয়েছে একদিকে মহিলার সঙ্গে ফোনে প্রলয় পাল whatsapp কলে কথা বলছেন আর অপরদিকে চ্যাট বক্সে অশালীন ছবি পাঠাচ্ছেন। যদিও ভোটের মুখে এগুলো তৃণমূলের চক্রান্ত বলে বিজেপির দাবী করেন প্রলয় পাল । এবিষয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন কি বলছেন

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রলয় পাল। তবে প্রলয় বাবুকে ফোন করা হলে, তিনি ঠিক কি বলেছেন
এখন খবর নন্দীগ্রাম
