শুভেন্দুর গড়ে মমতার ভরসা, তরুণ

শুভেন্দুর গড়ে মমতার ভরসা, তরুণ

নাম ঘোষণা হতেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে তরুণ

ইতিমধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গেছে । ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ২৯১ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে । তার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। তার মধ্যে দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তরুণ জানা’র নাম ঘোষণা হতেই উল্লাসে মেতে উঠেছেন আত্মীয়-স্বজন থেকে দলের কর্মী ও সমর্থকেরা। তরুণ জানা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধক্ষ্যের পদ সামলাচ্ছেন । তার পাশাপাশি, এবার দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন তরুণ জানা। এদিন সন্ধ্যায় কাঁথি পুরসভা ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতনু গিরি’কে সঙ্গে নিয়ে শেরপুর কালী মন্দিরে পুজো দিয়ে এবং জনসংযোগের মধ্য দিয়েই ভোট প্রচার শুরু করলেন। তারপর দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দক্ষিণ কাঁথি বিধানসভার তৃণমূল প্রার্থী তরুণ জানা। তারপরে দেওয়ার লিখনের কাজে হাত লাগান প্রার্থী তরুণ জানা।