
অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুনে পুড়ে ছাই
২৭ এ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। যার জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইটি গাড়িতে আগুন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মোহিত নগর ২৭এ জাতীয় সড়কের ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ লাগে। যার জেরে ঘটনাস্থলেই দুটি গাড়িতে আগুন লেগে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশ আধিকারিকরা ছুটে আসেন । তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও প্রশাসন তদন্ত করে দেখছে।

