প্রার্থী তালিকা প্রকাশ হতেই দল ছাড়লেন বিজেপি নেতা
শুভেন্দুর জেলায় আদি ও নব্যের লড়াইয়ের জেরে, আদি বিজেপি নেতা দল ছাড়লেন ।
আপনাদের জানিয়ে রাখি।
এই মুহূর্তে সবথেকে বড় খবর
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় বিজেপির প্রার্থী ঘোষণা হতেই আদি বিজেপি নেতা ও একুশের বিজেপি প্রার্থী দল ছাড়লেন।
এবার বিজেপি ত্যাগ করলেন একুশ সালের মহিষাদলের বিজেপি প্রার্থী বিশ্বনাথ ব্যানার্জি।
গতকাল বিজেপির তরফ থেকে বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা হয়েছে।
প্রার্থী ঘোষণা হতেই ক্ষোবেই দল ছাড়লেন মহিষাদলের বিজেপি নেতা। এই বিজেপি নেতা এলাকায় বহুদিন থেকে দল করে এসছিলেন। সেই সুবাদে ২১ শের বিধানসভা নির্বাচনে বিজেপি তার উপর আস্থা রেখেছিল। তাই মহিষাদল কেন্দ্র থেকে পদ্মের প্রার্থী হয়েছিলেন । কিন্তু ২৬ এর প্রার্থী ঘোষণা হতেই দলত্যাগ করলেন বিশ্বনাথ বাবু।
বিজেপি দল এখন কর্পোরেট সংস্থায় রূপান্তরিত হয়ে গেছে। মহিষাদল সহ পুর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন কেন্দ্রের বিজেপি প্রার্থীর সে কথাই প্রমাণ করছে বলে দাবি করেন তিনি।
বিশ্বনাথ বাবু আরো বলেন যে আদর্শ দেখে তিনি বিজেপিতে এসেছিলেন সেই আদর্শ আর নেই।


যদিও এ বিষয়ে ২৬ এর মহিষাদল কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ চন্দ্র পাঁজা বলেন, দলের সিদ্ধান্তই আমি প্রার্থী হয়েছি, আর দল যে সিদ্ধান্ত নিয়েছে তা সবাইকে মাথা পেতে নিতে হবে।

